খিদমাহ্ ফাউন্ডেশন বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক হয়ে সমাজ পরিবর্তনের সাথী হোন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করুন মানবসেবায়। আপনার সদিচ্ছা ও সময় বদলে দিতে পারে কোনো অসহায় মানুষের দিন।
"মানুষের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে মানুষের উপকার করে।"
— সহীহ আল-জামে আস-সগীর, ৩২৮৯
ফাউন্ডেশনের নীতি ও আদর্শের প্রতি একমত হতে হবে।
সেবামূলক কাজে আগ্রহী হতে হবে।
কোনোরূপ পারিশ্রমিকের প্রত্যাশা করা যাবে না।
প্রকল্প বাস্তবায়নে আমনতাদারি বজায় রাখতে হবে।
আপনি যদি খিদমাহ্ ফাউন্ডেশনের অধীনে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান, নিচের ফরমটি পূরণ করুন।